ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের বেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালে ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। এ সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ২৫ মিনিটে।