ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেলেন ইরতেজা আহমেদ খান।ইরতেজা আহমেদ দীর্ঘ ২৫ বছর বিভিন্ন আর্থিক

ন্যাশনাল ফাইন্যান্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৩৪ সময় , আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৩৪ সময়
ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেলেন ইরতেজা আহমেদ খান।

ইরতেজা আহমেদ দীর্ঘ ২৫ বছর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতায় সর্বশেষ স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরেই এ দুটি নতুন কোম্পানি পুরোপুরি আর্থিক কার্যক্রম শুরু করে।

ডেল্টা ব্র্যাক হাউজিং (উইঐ) এ তার কর্মজীবন শুরু হয়। এরপর প্রায় এক দশক ধরে আইডিএলসি ফাইন্যান্সে (ওউখঈ) মহাব্যবস্থাপক ও কনজ্যুমার ঋণ সেবার প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন। এছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস- আর্থার অ্যান্ডারসেনের অনুমোদিত সদস্য অ্যাকনাবিন অ্যান্ড কোম্পানি চাটার্ড অ্যাকাউন্টসে কাজ করেন তিনি।

তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইএমবিএ ডিগ্রি অর্জনের পর, ইন্সটিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ থেকে চাটার্ড অ্যাকাউন্টেন্সি ইন্টারমিডিয়েট ডিগ্রি অর্জন করেন। 

ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মানান ভূঁইয়া এ নিয়োগকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, ইরতেজা আহমেদ এর নেতৃত্বে ন্যাশনাল ফাইন্যান্স সামনের দিকে এগিয়ে যাবে। 

এ বিষয়ে ইরতেজা আহমেদ বলেন, ন্যশনাল ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিতে পেরে আমি গর্বিত। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে অবদান রাখবেন বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯