প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকার পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করার উদ্যোগ নিয়েছে।

প্রাথমিকভাবে যেসব একালায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৬ সময় , আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৬ সময়

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকার পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করার উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে দেশের ১৩টি উপজেলার নির্দিষ্ট ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়।


প্রাথমিকভাবে দুইটি উপজেলায় পাইলট প্রকল্প চালুর কথা থাকলেও পরে তা সম্প্রসারণ করে ১৩টি এলাকায় বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হবে—হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত।


ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নির্বাচিত এলাকাগুলোর মধ্যে রয়েছে কড়াইল বস্তি, বনানী, পতেঙ্গা, চট্টগ্রাম, পাংশা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ।


মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে গঠিত কমিটি উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করার জন্য পাঁচ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করেছে। অনুদানের অর্থ সরাসরি ব্যাংক অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হবে। সরকার আশা করছে, এই কার্যক্রম নিম্ন আয়ের পরিবারের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯