ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কোন সন্ত্রাসী সংগঠন নয় বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা।শনিবার (২৮ অক্টোবর)

হামাস সন্ত্রাসী সংগঠন নয় : লুলা দা সিলভা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৩১ সময় , আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৩১ সময়
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কোন সন্ত্রাসী সংগঠন নয় বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা।

শনিবার (২৮ অক্টোবর) প্রেসিডেন্ট প্রাসাদে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সূত্র মিডিল ইস্ট মনিটর।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ব্রাজিলের অবস্থান পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলে তবেই সে সংগঠনকে সন্ত্রাসী বলে মনে করে ব্রাজিল। কিন্তু হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি নিরাপত্তা পরিষদ।

ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে এখন আমাদের চাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করা। মনে হচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহু ভুলে গেছেন, গাজায় শুধু হামাস যোদ্ধারা থাকেন না, নারী ও শিশুরাও থাকেন। এই যুদ্ধে তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী।'
 
লুলা আরও বলেন, এখন প্রয়োজন সংলাপের শক্তি দিয়ে গুলির শক্তিকে পরাভূত করা। আমি শান্তির পক্ষে কথা বলে যাব। প্রতিপক্ষকে পরাজিত করতে শক্তিশালী বোমার চেয়ে অধিক কার্যকর সংলাপ।
 
গাজা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়েও কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা একজন ব্রাজিলীয়কেও গাজায় থাকতে দেব না। আমরা তাদের প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। কারণ, এটা ব্রাজিল সরকারের দায়িত্ব’।
 
কয়েক দিন আগে অবরুদ্ধ গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন বামপন্থী এই প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘গাজায় যা হচ্ছে এটা যুদ্ধ নয়; এটা গণহত্যা, যাতে প্রায় দুই হাজার শিশু নিহত হয়েছে। এই যুদ্ধে তাদের কোনও ভূমিকা নেই, তারা যুদ্ধের ভুক্তভোগী।’
 
গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই হামলার জবাবে সেদিন থেকে গাজায় নিরলসভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। এই হামলায় এখন পর্যন্ত আট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিশু রয়েছে। আর আহত হয়েছেন অন্তত ২০ হাজার।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯