রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, গত দুই ঈদে তিনি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে পারেননি। তাঁর দাবি,

রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে দেয়নি অন্তর্বর্তী সরকার!

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৫ সময় , আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৫ সময়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, গত দুই ঈদে তিনি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে পারেননি। তাঁর দাবি, মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বিভাগের মাধ্যমে তাঁকে সেখানে যেতে নিষেধ করেছিল। বঙ্গভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর থেকে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে রাষ্ট্রপতির জাতীয় ঈদগাহে অংশগ্রহণের রেওয়াজ রয়েছে। কিন্তু সাম্প্রতিক দুই ঈদে সেই প্রথা অনুসরণ করতে দেওয়া হয়নি।


তিনি দাবি করেন, সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে যাওয়ার বিষয়ে তাঁকে সরাসরি জানানো হয়—নামাজে অংশ নেওয়া যাবে না। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাননি বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।


রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, তাঁকে মানসিকভাবে চাপে রাখা এবং স্বেচ্ছায় পদত্যাগে প্ররোচিত করাই হয়তো উদ্দেশ্য ছিল। তাঁর ধারণা, এতে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে পছন্দের কাউকে রাষ্ট্রপতির পদে বসানোর সুযোগ তৈরি হতে পারত এবং নির্বাচন প্রক্রিয়াও বিলম্বিত করা সম্ভব হতো।


তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯