সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে ফখর উদ্দিন আহমেদ। তার উদ্যোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের উপজেলা চত্বরে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার উদ্বোধিত এই কর্মসূচির আওতায় গরুর মাংস, দুধ ও ডিম বাজারদরের চেয়ে কম মূল্যে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম দিনেই নিম্ন ও মধ্য আয়ের মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।
সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বলেন, জনগণের সেবায় বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হবে। বাজারে দ্রব্যমূল্যের চাপ কমাতে এবং মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় বক্তারা মন্তব্য করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কার্যক্রমটি নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।