তৃতীয় চার্লস সিংহাসনে আসার পর ব্রিটিশ রাজপরিবার একাধিক সংকটের মুখে পড়েছে। সর্বশেষ বড় আলোচনার কারণ হয়েছে তাঁর ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু–এর গ্রেপ্তার। এটি আধুনিক ব্রিটিশ ইতিহাসে রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্যের গ্রেপ্তারের প্রথম ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। চার্লস ২০২২ সালে মা দ্বিতীয় এলিজাবেথ–এর মৃত্যুর পর রাজা হন। এরপর থেকে পারিবারিক বিতর্ক, ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা এবং রাজপরিবারের ভাবমূর্তি নিয়ে চাপের মধ্যে আছেন তিনি।
প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ, তিনি দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন–এর সঙ্গে সম্পর্কের মাধ্যমে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। যুক্তরাজ্যের বিচার বিভাগ বিষয়টি তদন্ত করছে এবং রাজা চার্লস বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।
বিশ্লেষকদের মতে, রাজপরিবার যদি অ্যান্ড্রুকে রক্ষা করার অভিযোগে যুক্ত হয়, তাহলে রাজতন্ত্রের নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। ভবিষ্যতে সংস্কারের সম্ভাবনার কথাও তুলেছেন প্রিন্স উইলিয়াম।