চাঁদপুর সদরে বিশেষ অভিযানে কয়েকটি এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। অভিযানে আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড ও প্রেসক্লাব রোডসহ বিভিন্ন এলাকায় তল্লাশি করা হয়।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই–বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।