পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহম্মেদ।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল, সম্পাদক শহীদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৯ সময় , আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৯ সময়

পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহম্মেদ। সহ-সভাপতি হয়েছেন আমিরুল ইসলাম নয়ন (আনন্দবাজার পত্রিকা ও বাংলানিউজ২৪) এবং সাধারণ সম্পাদক হয়েছেন শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি নিউজ ও দৈনিক ইনকিলাব)।


নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ। প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আর এ ইহসান এবং আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আমেনা খাতুন অশ্রু।


কমিটির সদস্যরা হলেন— রনি মোহাম্মদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এনামুল হক (পর্তুগাল বাংলানিউজ), এস এম আজাদ (বাংলা টিভি), শাহ মোহাম্মদ তানভীর (দৈনিক সমকাল), মনির হোসেন (দৈনিক আমাদের সময়), মো. মহিউদ্দিন (নিউজ–২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায় (দৈনিক কালের কণ্ঠ), সোহেল রানা (কালবেলা), আকবর হোসেন (ঢাকা মেইল) ও জহিরুল হক।


উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯