মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি)

সামরিক অভিযানে কুখ্যাত মাদক সম্রাট নিহত, মেক্সিকোজুড়ে তাণ্ডব

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৫ সময় , আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৫ সময়

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির মেক্সিকো-এর জালিস্কো প্রদেশে তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর তাকে মেক্সিকো সিটিতে নেওয়া হলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। অভিযান চলাকালে জালিস্কোর তাপালপা শহরে সিনালোয়া জালিস্কো নিউ জেনারেশন কার্টেল-এর আরও চার সদস্য নিহত হয়। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। অভিযানে গোয়েন্দা তথ্য সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।


এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সিজেএনজি গোষ্ঠীর সদস্যরা মেক্সিকোর অন্তত আটটি প্রদেশে সহিংসতা চালায়। বন্দুকধারীরা কয়েকটি শহরে গাড়িতে আগুন দেয়, রাস্তা অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। ফলে বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিওন রাজ্যের কিছু এলাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।


মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের অধিকাংশ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯