সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি-না, সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৮ সময় , আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৮ সময়

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ব্যবস্থার আইনি পরিবর্তনের বিষয়টি জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, মেয়র নির্বাচনে দলীয় মনোনয়ন সংক্রান্ত বিধান পরিবর্তনের বিষয়টি সংসদই নির্ধারণ করবে। অর্ডিন্যান্সের মাধ্যমে আগের নিয়ম পরিবর্তনের আলোচনা থাকলেও তা সংসদ অনুমোদন না করলে পুরোনো বিধানই বহাল থাকবে।


ইসি আরও জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মনোনয়নের ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হবেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন করা হবে।


এছাড়া স্থগিত থাকা উপনির্বাচনগুলো দ্রুত আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯