ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন আহত হয়েছেন।

মেঘনায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলোপাতাড়ি গুলি, গুলিবিদ্ধসহ আহত ৪

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৪ সময় , আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৪ সময়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পক্ষ মেঘনা নদীতে ইজারার মাধ্যমে বালু উত্তোলন করলেও তারা নির্ধারিত সীমানা অতিক্রম করে চরলাপাং গ্রামের দিকে বালু তুলছিল। এতে কৃষিজমি ও আশপাশের এলাকায় নদীভাঙনের ঝুঁকি তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানায়।


সকালে বালু উত্তোলনের সময় গ্রামবাসী বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পাশের রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা সশস্ত্র দুর্বৃত্তরা ছররা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে চারজন গুলিবিদ্ধসহ মোট চারজন আহত হন।


আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯