বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় তাকে

ইশরাককে না পেয়ে ছোটভাইকে নিয়ে গেছে পুলিশ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ২:৫৪ সময় , আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ২:৫৪ সময়
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় তাকে না পেয়ে ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে নিয়ে যায় পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন এনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার জানান, দুপুর ১২টা থেকে ইশরাকের গুলশান-১ নম্বরের বাসায় তল্লাশি শুরু করে ডিবি পুলিশ। এ সময় তাকে না পেয়ে তার ছোট ভাই এবং গাড়িচালককে ডিবি ধরে নিয়ে যায়।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় অভিযান চালায় ডিবি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯