হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গালাগাল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক

ওসিকে হুমকির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতির আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৫ সময় , আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৫ সময়

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গালাগাল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। এর আগে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে থানার ওসিকে উদ্দেশ করে অশালীন ভাষায় বক্তব্য দেওয়া একটি অডিও ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত প্রচারিত হলে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।


পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে এবং অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নেতাকে আটক করে।


এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) রাখী রানী দাস জানান, শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯