ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। একই সঙ্গে

ঢাবি ভিসির অব্যাহতির আবেদন, মূল পদে ফেরার অনুরোধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৪ সময় , আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৪ সময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। একই সঙ্গে তিনি উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে নিজ পূর্বের পদে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। রোববার সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি আবেদনপত্র জমা দেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।


সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং প্রশাসনিক পরিকল্পনা সম্পর্কে উপাচার্যের মতামত জানতে চান। উপাচার্য একাডেমিক কার্যক্রম সচল রাখা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


শিক্ষামন্ত্রী সংকটময় সময়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখায় উপাচার্যকে ধন্যবাদ জানান।


উল্লেখ্য, এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানান। সে সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা রক্ষা করাই তাঁর প্রধান লক্ষ্য এবং এটি জাতির প্রতিষ্ঠান।


তিনি আরও বলেন, সংকটাপন্ন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের সময় একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল এবং প্রশাসনিক কাঠামো দুর্বল অবস্থায় ছিল। সবার সহযোগিতায় পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯