আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় ও সংসদীয় সূত্র

সংসদের নতুন স্পিকার কে, আলোচনায় ২ জনের নাম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৭ সময় , আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৭ সময়

আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় ও সংসদীয় সূত্র বলছে, দীর্ঘ আইনি অভিজ্ঞতা ও সাংবিধানিক জ্ঞানের কারণে জয়নুল আবেদীন স্পিকার পদের দৌড়ে এগিয়ে আছেন।


অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং চারবারের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন। সংসদ পরিচালনায় আইনি ব্যাখ্যা, বিতর্ক ব্যবস্থাপনা ও সাংবিধানিক শৃঙ্খলা বজায় রাখার দক্ষতাই চূড়ান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


সংবিধান অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন সম্পন্ন হবে। রাজনৈতিক মহলের দৃষ্টি এখন ২৬ ফেব্রুয়ারির দিকে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯