মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:১৪ সময় , আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:১৪ সময়

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে আসা একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা অপর বাসের সংঘর্ষে কুয়াকাটা থেকে আসা বাসের চালক ও মহাসড়ক দিয়ে চলাচলরত এক ভ্যানচালক নিহত হন।


আহতদের মধ্যে ৮ জনকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন আজমিনা (৪০), জয়নুল (২৩), তুহিন (২০), রাসেল (২২), আব্দুল কাদের (৬৫), রবিউল ইসলাম (৩৭), সাদেক (৬০) এবং এক অজ্ঞাত ব্যক্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।


মাদারীপুর সদর হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।


দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে জান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯