দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী ধারাবাহিক অভিযান চালাচ্ছে। গত পাঁচ দিনে

নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও চিংড়িসহ গ্রেফতার ৬৪

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৪ সময় , আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৪ সময়

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী ধারাবাহিক অভিযান চালাচ্ছে। গত পাঁচ দিনে বিভিন্ন অভিযানে ২ কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৩৩০ মিটার অবৈধ জাল, ২ হাজার ৪০৯ কেজি মাছ এবং ৩০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে ১১৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।


বৈধ কাগজপত্র না থাকার কারণে ২৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে। এই পাঁচ দিনের অভিযানে ৬৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ১৯টি মৎস্য আইন ও ৭টি বেপরোয়া গতি আইন সংক্রান্ত ২৬টি মামলা দায়ের করা হয়।


জব্দকৃত অবৈধ জাল ও চিংড়ি ধ্বংস করা হয়েছে। অবশিষ্ট মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯