সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকার দেশকে ঋণ পরিস্থিতিতে আরও

নতুন সরকারের জন্য ঋণ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বাড়ছে: সিপিডি ফেলোদের পরামর্শ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:০ সময় , আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:০ সময়

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকার দেশকে ঋণ পরিস্থিতিতে আরও জটিল অবস্থায় রেখে গেছে। বৃহস্পতিবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত ‘নতুন সরকারের সূচনাবিন্দু: অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। ড. দেবপ্রিয় বলেন, বন্দরসহ বৈদেশিক চুক্তি পুনর্বিবেচনা করা জরুরি। নতুন সরকার যেন মুদ্রা ছাপার চিন্তা থেকে বিরত থাকে এবং আইনগতভাবে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়বদ্ধ করে।


সিপিডির আরেক ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, দেশীয় ও আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা দেশের অর্থনৈতিক স্বার্থে অপরিহার্য।


নাগরিক প্ল্যাটফর্মের ব্রিফিংয়ে জানানো হয়, বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ ভবিষ্যতে আরও বাড়বে, যা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া, ট্যাক্স জিডিপি অনুপাত ১৫ শতাংশে না এলে সরকারের অন্যান্য প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন ঝুঁকিতে পড়বে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯