কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের কারণে আজিজার রহমানের লাশ প্রায় ৩০ ঘণ্টা বাড়িতে রাখা হয়েছিল।

সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২৪ সময় , আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২৪ সময়

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের কারণে আজিজার রহমানের লাশ প্রায় ৩০ ঘণ্টা বাড়িতে রাখা হয়েছিল। বুধবার রাত ১১টার দিকে স্ট্যাম্পে লিখিত সমঝোতার মাধ্যমে এবং উভয় পক্ষের স্বাক্ষরের পর জানাজা ও দাফন সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজার রহমান ৭৫ বছর বয়সে মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যের কারণে মারা যান। জানাজার সময় নির্ধারণ করা হলেও সম্পত্তি ভাগ-বণ্টা নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধের কারণে জানাজা অনুষ্ঠিত হয়নি। মরদেহ কাফন পরানো অবস্থায় বাড়ির আঙিনায় রাখা হয়েছিল।


স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের একাধিক বৈঠকের পর রাত ১০টার দিকে সালিশ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বসতভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই ৮ শতাংশ করে পাবেন এবং অবশিষ্ট অংশ বোনের প্রাপ্য হিসেবে থাকবে। পাশাপাশি আবাদি জমি আইনানুগ প্রক্রিয়ায় সুষ্ঠু তদারকির মাধ্যমে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।


স্থানীয় বাসিন্দারা বলছেন, জন্মদাতা বাবার মরদেহ ৩০ ঘণ্টা ফেলে রাখা অমানবিক। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি অজানা জানিয়ে বলেছেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯