দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কর্বিন বশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চমৎকার বোলিং করেছেন। দিল্লিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) গ্রুপ পর্বের শেষ ম্যাচে চার ওভারে মাত্র ১২ রান খরচায় তিন উইকেট নিয়েছেন তিনি। এই ম্যাচে বশ স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তার উইকেট সংখ্যা ১৮ ম্যাচে ২৭।
এদিন বশ আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন। ম্যাচের দ্বিতীয় বলে আরিয়ানশ শার্মাকে আউট করার পাশাপাশি দশম ওভারের দ্বিতীয় বলেই সোহাইব খানকে ফেরান এবং নিজের শেষ ওভারের দ্বিতীয় বলেও উইকেট পান, মুহাম্মাদ আরফানকে আউট করেন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হাতে রেখে ১২২ রান করে জিতেছে।