ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে আগত জনসাধারণ যাতে শৃঙ্খলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১১ সময় , আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১১ সময়

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে আগত জনসাধারণ যাতে শৃঙ্খলা ও নিরাপত্তার মধ্যে শ্রদ্ধা নিবেদন করতে পারে, সেই লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি সভায় বলেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।


সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম সার্বিক নিরাপত্তা পরিকল্পনার প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং মতামত দেন।


অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) নির্দেশ দেন, গোয়েন্দা বিভাগকে আগাম তথ্য সরবরাহ করতে হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করতে হবে।


অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হবে। সভায় আরও অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯