দায়িত্বের প্রথম দিনেই চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করে রমজান শুরুর ঘোষণা দেন ধর্মবিষয়ক মন্ত্রী কায়কোবাদ। বুধবার (১৮

আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে: ধর্মমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৫ সময় , আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৫ সময়

দায়িত্বের প্রথম দিনেই চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করে রমজান শুরুর ঘোষণা দেন ধর্মবিষয়ক মন্ত্রী কায়কোবাদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি নিজেকে ‘জনগণের কামলা’ বলে উল্লেখ করেন। কুমিল্লার আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘আমারে মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে। জনগণ ভোট দিয়া বানাইছে কাজ করার লাইগা। আমি জনগণের কামলা।’ তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নিয়োগও তিনি জনগণের সেবক হিসেবেই দেখেন।


রমজান মাস উপলক্ষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দুই রাকাত নফল নামাজ আদায় করে দেশের কল্যাণে দোয়া করতে। আল্লাহ যেন হেদায়েত ও সঠিক বোধ দান করেন—এ প্রার্থনাও জানান তিনি।


ছয়বারের সংসদ সদস্য কায়কোবাদ প্রথম কর্মদিবসে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯