নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষায় নকল এবং প্রশ্নপত্র ফাঁসকে শূন্যে নামানো হবে।বুধবার

শিক্ষামন্ত্রী মিলন: পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁস আর হবে না

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৬ সময় , আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৬ সময়

নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষায় নকল এবং প্রশ্নপত্র ফাঁসকে শূন্যে নামানো হবে।

বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।


মন্ত্রী আরও বলেন, ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ, তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা এবং আধুনিক কারিকুলাম প্রণয়নের কাজ করা হবে।


শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯