স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আল-আকসা মসজিদে মুসল্লিরা এশার ও তারাবিহ নামাজে অংশ নেন। ইমামতি করেন খতিব

কড়াকড়ির মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২০ সময় , আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২০ সময়

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আল-আকসা মসজিদে মুসল্লিরা এশার ও তারাবিহ নামাজে অংশ নেন। ইমামতি করেন খতিব শেখ ইউসুফ আবু স্নেইনাহ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, নামাজ চলাকালীন ইসরায়েলি পুলিশ মসজিদের কম্পাউন্ডে অবস্থান নিয়ে মুসল্লিদের মধ্যে তল্লাশি চালায়। দিনের শুরুতে গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হোসেন ঘোষণা করেন, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।


পূর্ব জেরুজালেমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ ধর্মীয় ব্যক্তিত্ব ও কর্মীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরো-মেডিটেরিনিয়ান হিউম্যান রাইটস মনিটরের মতে, রমজানকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের উপাসনালয়ে প্রবেশে বিধিনিষেধ বাড়ানো হয়েছে।


জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে আল-আকসায় প্রবেশে ২৫০টিরও বেশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আল-আকসার ইমাম **শেখ মোহাম্মদ আল-আব্বাসি**কে আটক করা হলেও পরে মুক্তি দেওয়া হয়, তবে এক সপ্তাহের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


ফিলিস্তিনিরা এই ক্রমবর্ধমান ব্যবস্থা ও ইসরায়েলের সামরিক অভিযানকে ভূখণ্ড দখল বা সংযুক্ত করার চেষ্টা হিসেবে দেখছে। আন্তর্জাতিক আদালতও (আইসিজে) ২০২৪ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯