রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সকাল নয়টায়

বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে বাসে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৩, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৩, সকাল ৯:৫২ সময়
রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সকাল নয়টায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বাসের চালক মোহাম্মদ হালিম গণমাধ্যমকে বলেন, ‘পল্টন থেকে কয়েকজন যাত্রী তুলছিলাম। গুলিস্তানে আসার পরেই হঠাৎ দেখি গাড়িতে ধোঁয়া। তখন বাস থামায় নাইমা যাই।’ 

বাসের যাত্রী ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মী মনোয়ার হোসেন বলেন, ‘আমি পল্টন থেকে উঠেছি। ডিউটি শেষ করে টিকাটুলিতে বাসায় যাচ্ছিলাম। গুলিস্তানের এইখানে আসার পরেই বাসে ধোয়া দেখতে পাই। বাসে ছয় সাতজন যাত্রী ছিল।’  

গুলিস্তানের উৎসব পরিবহনের কাউন্টারে দায়িত্বরত মোহাম্মদ রফিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখানে কাজ করছিলাম। হঠাৎ দেখি এই বাসটিতে চলন্ত অবস্থাতেই আগুন জ্বলছে।’ 

নয়টা দশ মিনিটে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনে।  

গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের দায়িত্বরত পুলিশ সদস্য এস আই ওবায়দুল গণমাধ্যমকে বলেন, ‘আমরা আশপাশেই মুভিং এ ছিলাম। এক মিনিটেই চলে আসছি। ড্রাইভার আমাদের জানিয়েছে, ৩-৪ জন যাত্রী ছিল। যাত্রীবেশেই হয়তো কেউ এই কাজ করে থাকতে পারে।’

আজ রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় কম। ব্যক্তিগত বাহনের উপস্থিতিও অনেক কম দেখা  গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯