বলিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার ও সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খান গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীগাবতী হাসপাতালে ICU-তে চিকিৎসাধীন।

সেলিম খান আইসিইউতে, অস্ত্রোপচারের অপেক্ষা!

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২:৪৭ সময় , আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২:৪৭ সময়

বলিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার ও সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খান গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীগাবতী হাসপাতালে ICU-তে চিকিৎসাধীন। ৯০ বছর বয়সী এই প্রবীণ ব্যক্তিত্বের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনে রাখছেন এবং আজ জরুরি অস্ত্রোপচার করার পরিকল্পনা রয়েছে।


পারিবারিক সূত্র জানায়, শুটিং ফেলে সলমন খান, আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা অগ্নিহোত্রী হাসপাতালে ছুটে গেছেন। সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত এবং সেলিম খানের দীর্ঘদিনের সহকর্মী জাভেদ আখতার।


সেলিম খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও বলিউড তারকারা দ্রুত আরোগ্য কামনা করছেন। হিন্দি সিনেমার ইতিহাসে তিনি ‘সেলিম-জাভেদ’ যুগের এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর চিত্রনাট্য যেমন ‘জঞ্জির’, ‘দেওয়ার’, ‘ডন’ কালজয়ী হয়ে আছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯