চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ বা ১.৮০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে রেমিট্যান্স ১.৮০ বিলিয়ন ডলার, দৈনিক গড় ১১ কোটি ডলার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩২ সময় , আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩২ সময়

চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ বা ১.৮০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক এর মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এর ফলে প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ২৯ লাখ ডলার।


গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২,১২৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১.৭০ শতাংশ বেশি।


জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ। ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ। গত অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০.৩২ বিলিয়ন বা ৩,০৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় রেকর্ড।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯