নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৮ ফেব্রুয়ারি) তার প্রথম কর্মদিবস পালন করবেন একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে। দিনের শুরুতে

সরকারের প্রথম কর্মদিবসে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩০ সময় , আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৩০ সময়

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৮ ফেব্রুয়ারি) তার প্রথম কর্মদিবস পালন করবেন একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে। দিনের শুরুতে তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।


সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


দুপুর ১টায় সচিবালয়ে মধ্যাহ্নভোজ ও নামাজের পর বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। দিনের শেষ অংশে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯