দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ

দুই দশক পর ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১৭ সময় , আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১৭ সময়

দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন মো. সাহাবুদ্দিন।


মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগের গেজেট প্রকাশ করা হয়। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের আস্থাভাজন নেতা হিসেবে তারেক রহমান প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এর মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়।


ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নবগঠিত সরকারে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত মন্ত্রিসভা ইতোমধ্যে শপথ গ্রহণ করেছে। দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯