বাংলাদেশে একজন সংসদ সদস্য বেতন-ভাতাসহ নানা ধরণের সুযোগ সুবিধা ভোগ করেন। তার হাতে থাকে নানা ধরণের ক্ষমতা। একজন

বাংলাদেশে এমপি মন্ত্রী হলে কী সুযোগ সুবিধা পাওয়া যায়?

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৯ সময় , আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৯ সময়

বাংলাদেশে একজন সংসদ সদস্য বেতন-ভাতাসহ নানা ধরণের সুযোগ সুবিধা ভোগ করেন। তার হাতে থাকে নানা ধরণের ক্ষমতা। একজন সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫,০০০ টাকা ,শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা,মাসিক পরিবহন ভাতা ৭০,০০০ টাকা,দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ ১২০,০০০ টাকা,স্বেচ্ছাধীন তহবিল বার্ষিক পাঁচ লাখ টাকা,বাসায় টেলিফোন ভাতা বাবদ প্রতিমাসে ৭,৮০০ টাকা,সংসদ সদস্যদের জন্য সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেল আছে।


এছাড়া ২০১৫ -২০১৯ সাল পর্যন্ত একজন সংসদ সদস্য প্রতিবছর চার কোটি টাকা বরাদ্দ পাবেন। এই বরাদ্দের পরিমাণ আগে ছিল দুই কোটি টাকা।

বাংলাদেশে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতন ভাতা কেমন? বেতনের বাইরে তারা আর কী কী সুযোগ সুবিধা পান?


বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা, দৈনিক ভাতা পান তিন হাজার টাকা। প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোন কর দিতে হয় না। এছাড়া একজন মন্ত্রী আরো যেসব সুবিধা পান: দৈনিক ভাতা: দুই হাজার টাকা,নিয়ামক ভাতা: মাসিক ১০ হাজার টাকা,স্বেচ্ছাধীন তহবিল: ১০ লাখ টাকা,মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা,সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি। বিনা ভাড়ায় সরকারি বাসভবন: গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে.


প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে ৯২ হাজার টাকা। এই আয়ের ওপর কোন কর নেই। এছাড়া তিনি আরো পাবেন: দৈনিক ভাতা:দেড় হাজার টাকা,প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা: ৭ হাজার ৫০০ টাকা,স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৭ লাখ টাকা,মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা,বিনা ভাড়ায় সরকারি বাসভবন,সরকারি বাসায় না থাকলে: বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব ধরণের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ,আরো পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুইজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯