ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মী ও

তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী কারা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৯ সময় , আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫৯ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় সমবেত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে মানিক মিয়া এভিনিউতে দেখা যায় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগান এবং ব্যানার নিয়ে জমায়েত হচ্ছেন। শপথ অনুষ্ঠান দেখতে রাখা হয়েছে বেশ কয়েকটি ডিজিটাল ডিসপ্লে ও সাউন্ড বক্স, আর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ সাজানো হয়েছে।


মানিকপুর থেকে আসা নুর জাহান বেগম বলেন, "আমরা ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছি, আজ তারা সরকারে শপথ নিচ্ছে। আমরা আশা করি জনগণের কল্যাণে কাজ করবে এবং একটি সুন্দর দেশ গড়ে তুলবে।"


মানিকগঞ্জ থেকে আসা শরিফুল ইসলাম বলেন, "আজ আমরা অত্যন্ত আনন্দিত, বিএনপি সরকার শপথ নিচ্ছে। নেতা তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।"


এই শপথ অনুষ্ঠান বিএনপির সমর্থকদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং আশা জাগাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯