বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রসঙ্গে

সংবিধান সংস্কার পরিষদের শপথে ‘এখনো সময় হয়নি’: মির্জা আব্বাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২৫ সময় , আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২৫ সময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রসঙ্গে বলেছেন, এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তের সময় আসেনি। মঙ্গলবার শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


মির্জা আব্বাস বলেন, ছাত্র ও সাধারণ মানুষের গণআন্দোলনের মাধ্যমেই এই রাজনৈতিক অর্জন সম্ভব হয়েছে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে পেরেছে—এটা তাঁর জন্য আনন্দ ও গর্বের বিষয়।


তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে দায়িত্ব পালন করতে পারা তাঁর কাছে সম্মানের।


এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী–কে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, দেশের গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলাই সবার জন্য গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলো নিষ্পত্তি হবে, তা সংসদের ভেতরেই আলোচনার মাধ্যমে হওয়া উচিত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯