ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে বগুড়া ইউনিয়নের বারইহুদা

ঝিনাইদহ শৈলকুপায় নির্বাচনের পর সংঘর্ষে ৭ জন আহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:৪৬ সময় , আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:৪৬ সময়

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, জামিরুল ইসলাম ও রাকিবুল হাসান খান দিপুর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে জামিরুলের দলীয় নেতা নাসির মেম্বারকে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে বাধা দেয়। এতে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ হয়। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় নেতা জামিরুল ইসলাম অভিযোগ করেছেন, তার সমর্থকদের উপর হামলা করা হয়েছে। অপর পক্ষের রাকিবুল দিপু দাবি করেছেন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯