ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয় আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। দীর্ঘ ২০ বছর পর ক্ষমতায় ফেরার এই

বিএনপির বিজয়কে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:২৮ সময় , আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:২৮ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয় আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। দীর্ঘ ২০ বছর পর ক্ষমতায় ফেরার এই ফলাফলকে ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রচার করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং সামাজিক মাধ্যমে ফলাফলকে জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে ‘তারেক ভাই’ সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে, পাকিস্তান সরকারও অভিনন্দনের বার্তা পাঠিয়েছে, যা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতাকে শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে। ভারতের সংবাদমাধ্যম পাশাপাশি জামায়াতে ইসলামীর উত্থান ও উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা বিষয়ক সম্ভাব্য উদ্বেগও তুলে ধরেছে।


বিশ্লেষকরা বলছেন, বিএনপির প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। চীনও নতুন সরকারের সঙ্গে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯