আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন

ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৪ সময় , আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৪ সময়

আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতৃবৃন্দ। এই আয়োজনে উপস্থিত থাকবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের প্রতিনিধিদলে লোকসভার স্পিকারের সঙ্গে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি থাকবেন। ভুটানের সরকারপ্রধান সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন সরকারকে শুভেচ্ছা জানাবেন। পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করবেন পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।


এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন। মালদ্বীপের ক্ষেত্রে শেষ মুহূর্তে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নিজেই উপস্থিত হতে পারেন বলে আভাস পাওয়া গেছে।


দক্ষিণ এশিয়ার বাইরে যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা তার সফর নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরও কয়েকটি দেশের প্রতিনিধির চূড়ান্ত তালিকা শিগগিরই প্রকাশ হতে পারে।


এই শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ও কূটনৈতিক প্রটোকল সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। বিদেশি অতিথিদের অভ্যর্থনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গঠন করা হয়েছে বিশেষ ব্যবস্থাপনা সেল।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক উপস্থিতি বাংলাদেশের নতুন সরকারের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯