পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন

রমজান সামনে রেখে মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:১৪ সময় , আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:১৪ সময়

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় গাংনী বাজারের প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে আসক ফাউন্ডেশন। মানববন্ধনে চাল, ডাল, ভোজ্যতেল, আটা, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় কার্যকর তদারকি ও ভোক্তা স্বার্থ রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিচালক লায়ন মো. হেলাল উদ্দিন হিলু বলেন, রমজান এলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদের নৈতিক দায়িত্বশীল হতে হবে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন আসকের গাংনী উপজেলা সভাপতি মো. জুলফিকার আলী ভুট্টা। সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।


বক্তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং ব্যানার-ফেস্টুন হাতে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।


আয়োজকরা জানান, সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯