সৌদি আরব-এর সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার আকাশে চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই পবিত্র রমজান মাস

চাঁদ দেখার ওপর নির্ভর করছে রমজান শুরুর তারিখ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৮ সময় , আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৮ সময়

সৌদি আরব-এর সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার আকাশে চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই পবিত্র রমজান মাস শুরু হবে। তবে চাঁদের দেখা না মিললে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান গণনা শুরু হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের যে কোনো স্থানে কেউ খালি চোখে বা দূরবীনের সাহায্যে চাঁদ দেখতে পেলে নিকটবর্তী আদালতকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে চাঁদ দেখার সাক্ষ্য যথাযথভাবে নথিভুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়।

জ্যোতির্বিদদের ধারণা অনুযায়ী, এবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯