দীর্ঘদিনের রীতি ভেঙে এবার জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

মন্ত্রিসভার শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৪ সময় , আপডেট সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:২০ সময়

দীর্ঘদিনের রীতি ভেঙে এবার জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করবেন। এর আগে সকালে নতুন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন প্রধান নির্বাচন কমিশনার-এর নেতৃত্বে। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


প্রচলিত রীতি অনুযায়ী সাধারণত বঙ্গভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, তবে এবারের পরিবর্তনকে রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রতীকী ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন। নতুন সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ কার্যক্রম শুরু হবে, এবং মন্ত্রিসভার শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯