ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার

বিএনপি সরকারের শপথে মোদি থাকছেন না, উচ্চপদস্থ প্রতিনিধি অংশ নেবেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩১ সময় , আপডেট সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩১ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি উপস্থিত থাকবেন না।সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে থাকবেন এবং মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠক অনুষ্ঠিত হবে। ম্যাক্রোঁ পরবর্তীতে নয়াদিল্লিতে এআই ইমপ্যাক্ট সম্মেলনে অংশ নেবেন এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরে যাবেন।


শপথ অনুষ্ঠানে মোদি না আসায় ভারতের উচ্চপদস্থ প্রতিনিধি—ভাইস-প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এর আগে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির জয়ের পর মোদি তারেক রহমান-কে ফোনে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টে তিনি লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত এবং নির্বাচনে অসাধারণ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।


মোদি আরও উল্লেখ করেছেন, দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে এবং বাংলাদেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯