রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে পুলিশে ধাওয়া খেয়ে আরামবাগ মোড়ে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এখন মতিঝিলের দিকে

আরামবাগ মোড়ে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৫৪ সময় , আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৫৪ সময়
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে পুলিশে ধাওয়া খেয়ে আরামবাগ মোড়ে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এখন মতিঝিলের দিকে অগ্রসর হচ্ছে।

এদিন সকাল ৯টার দিকে দলটির অনেক নেতাকর্মী শাপলা চত্বরের দক্ষিণ পাশে জড়ো হন। এ সময় পুলিশ লাঠি সার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আরামবাগ মোড়ে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। এ সময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি, আর্মড পুলিশ, আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। এলাকায় সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

আরামবাগে জামায়াতের সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে আরামবাগ নটরডেম কলেজের সামনের সড়কে জামায়াতের নেতাকর্মীরা মঞ্চ তৈরির পাশাপাশি মাইক লাগানোর কাজও শুরু করেন।

জামায়াত নেতাদের দাবি আরামবাগেই পুলিশের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আজ সকালে মতিঝিলের শাপলা চত্বরের দিকে জামায়াতের নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে শাপলা চত্বর থেকে নেতাকর্মীরা কিছুটা উত্তরদিকে সরে গিয়ে আরামবাগ নটরডেম কলেজের সামনে গিয়ে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে।

দলের নেতাকর্মীদের মুক্তি ও বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে করার দাবিতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী।

 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯