সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ঘোষিত ফলাফল বাতিল ও ভোট পুনর্গণনার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত

সিরাজগঞ্জ-৪ আসনে ফল স্থগিত চেয়ে আকবর আলীর অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২৫ সময় , আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২৫ সময়

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ঘোষিত ফলাফল বাতিল ও ভোট পুনর্গণনার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ দাখিল করেন। তার অভিযোগ, ১৪৭টি কেন্দ্রের কেন্দ্রভিত্তিক গণনায় ধানের শীষ প্রতীক সাত শতাধিক ভোটে অগ্রগামী ছিল। কিন্তু উপজেলা কার্যালয় থেকে ফল জেলা প্রশাসকের দপ্তরে নেওয়ার পর তাদের প্রতিনিধিদের অনুপস্থিতিতে ডাকযোগে প্রাপ্ত ব্যালট যুক্ত করে বেসরকারি ফলাফলে তাকে পরাজিত দেখানো হয়।


তিনি আরও দাবি করেন, গণনার সময় অস্বাভাবিক সংখ্যক ব্যালট বাতিল করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ। পাশাপাশি ভোটগ্রহণ চলাকালে একাধিক কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগের অনুলিপি নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে বলে জানান আকবর আলী। রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা না নিলে কমিশনে আপিল এবং সেখানেও প্রতিকার না পেলে আদালতের শরণাপন্ন হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।


উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গণনা শেষে এ আসনে জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম খান-কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট, আর আকবর আলী পান ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। মাত্র ৫৯৪ ভোটের ক্ষীণ ব্যবধানে এগিয়ে থাকেন রফিকুল ইসলাম খান। জেলার অন্য পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা জয় অর্জন করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯