কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সংঘটিত এই

কানাডার স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:৩০ সময় , আপডেট সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:৩০ সময়
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সংঘটিত এই ঘটনায় বন্দুকধারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) বরাত দিয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বেলা ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই হামলা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই স্কুলে গুলির শব্দ শোনা গেলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল।

পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, নিহত আটজনের মধ্যে একজন স্বয়ং বন্দুকধারী। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পুলিশের অভিযানের সময় সন্দেহভাজন ওই হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এলোপাতাড়ি গুলি চালানোর পর হামলাকারী আত্মহত্যা করেছে।

টাম্বলার রিজ নামক ছোট্ট এই শহরে মাত্র ২ হাজার ৪০০ মানুষের বসবাস। হামলার পরপরই শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শহরের সেকেন্ডারি স্কুল এবং এলিমেন্টারি স্কুল—উভয়টিই তাৎক্ষণিকভাবে ‘লকডাউন’ ঘোষণা করে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পিস রিভার সাউথ এলাকার আইনপ্রণেতা ল্যারি নিউফেল্ড সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে চলমান অভিযানের নিরাপত্তা বজায় রাখতে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১৭৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ বর্তমানে ঘটনার মোটিভ বা নেপথ্যের কারণ খতিয়ে দেখছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯