নির্বাচনের পর ছুটির মধ্যেই আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত

শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:১০ সময় , আপডেট সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:১০ সময়
নির্বাচনের পর ছুটির মধ্যেই আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে এসব শাখা-উপশাখা খোলা রাখার বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ বিষয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ রাখতে ডিলারদের জ্বালানি তেল ক্রয়ের সুবিধার্থে আপনাদের ও ব্যাংকের চাহিদার প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

লেনদেন চলবে যেসব ব্যাংক ও শাখায়
পূবালী ব্যাংক পিএলসি : নারায়ণগঞ্জের ফতুল্লা শাখা, খুলনার খালিশপুর শাখা, দিনাজপুরের পার্বতীপুর শাখা, রংপুরের শাপলা চত্বর শাখা, চট্টগ্রামের আগ্রাবাদ শাখা, চাঁদপুরের চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠির ঝালকাঠি শাখা, বরিশালের বরিশাল শাখা, কিশোরগঞ্জের ভৈরব বাজার শাখা ও সিলেটের বড়ই কান্দি শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

উত্তরা ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর শাখা। জনতা ব্যাংক পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা। ওয়ান ব্যাংক পিএলসি: দিনাজপুরের পার্বতীপুর উপশাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৪ ফেব্রুয়ারি) ২ দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৪ দিন ব্যাংক বন্ধ থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯