দীর্ঘ প্রতীক্ষা ও রাজনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে বাংলাদেশ ভোট উৎসবের দিকে এগোচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ

ভোট উৎসবের দ্বারপ্রান্তে বাংলাদেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২ সময় , আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২ সময়

দীর্ঘ প্রতীক্ষা ও রাজনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে বাংলাদেশ ভোট উৎসবের দিকে এগোচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা। এখন শুধুই অপেক্ষা ব্যালট যুদ্ধে। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২৯৯ আসনে ব্যালট পেপার বিতরণ সম্পন্ন হয়েছে। শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করা না গেলেও তরুণ ভোটার অন্তর্ভুক্তি ও মৃত ভোটার কর্তন করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনেও চ্যালেঞ্জ ছিল, তবে ধাপে ধাপে ভোটগ্রহণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


ইসি সচিব ভোটারদের সত‍্য অনুসরণ ও অপতথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। সেলফোন ব্যবহারের জন্য নির্ধারিত নীতিমালা প্রত‍্যাহার করা হচ্ছে। ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালট সময়সাপেক্ষ হলেও অতিরিক্ত বিলম্ব করা হবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯