অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অত্যন্ত কৌশলীভাবে অর্থপাচার সংঘটিত হলেও সংশ্লিষ্টদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি জানান,

অর্থপাচারকারীদের শনাক্ত করা গেছে: অর্থ উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৪ সময় , আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৪ সময়

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অত্যন্ত কৌশলীভাবে অর্থপাচার সংঘটিত হলেও সংশ্লিষ্টদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি জানান, নির্বাচিত সরকার আন্তরিক হলে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা বাস্তবসম্ভব। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্যাংকিং খাতে আস্থার কিছুটা উন্নতি হলেও তা এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।


ড. সালেহউদ্দিন আহমেদ জানান, উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদের বিবরণী আগামী দু–এক দিনের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গত দেড় বছরে বাংলাদেশকে এমন অবস্থানে নেওয়া হয়েছে, যেখান থেকে দেশ আরো দ্রুত অগ্রগতির পথে এগোতে পারবে।তিনি আরও বলেন, ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে এবং এ বিষয়ে তাঁদের কোনো আপত্তি থাকবে না।


নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, আবার সরকারে থাকার বিষয়ে নিশ্চিত নন; তবে শিক্ষকতা পেশায় ফেরার প্রস্তাব রয়েছে। নিজের কর্মকালীন মূল্যায়নে তিনি বলেন, উপদেষ্টা হিসেবে নিজের কাজের জন্য তিনি ১০০-এর মধ্যে ৭০ নম্বর দেবেন। অনেক কাজ পরিকল্পনায় থাকলেও সব সম্পন্ন করা সম্ভব হয়নি, বিশেষ করে এনবিআর সংস্কার পুরোপুরি শেষ করা যায়নি বলে তিনি স্বীকার করেন।


বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক আরও কার্যকর স্বায়ত্তশাসন চাইছে। একই সঙ্গে সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষার বিষয়েও সরকার গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে।প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ প্রসঙ্গে তিনি জানান, এই সেবা আর কোনো একক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকবে না; বিদ্যালয়গুলো নিজেরাই উপযুক্ত ব্যবস্থা নির্ধারণ করতে পারবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯