ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাবেক মার্কিন কংগ্রেসম্যান ডেভিড ড্রেয়ার। সাক্ষাৎকালে দেশের চলমান নির্বাচন পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মতবিনিময় হয়।
এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।