আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে দেশব্যাপী ৫৬ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫১ সময় , আপডেট সময় : ১৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫১ সময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে দেশব্যাপী ৫৬ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনান, ইইউ মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে। তিনি বলেন, পর্যবেক্ষকরা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করবেন। পর্যবেক্ষকরা দেশের ৬৪টি জেলায় শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও কার্যক্রম চলাবেন বলে জানানো হয়। নির্বাচন ঘনিয়ে এলে আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের দুশো'র মত পর্যবেক্ষক মাঠে থাকবেন।


নির্বাচন শেষ হওয়ার পর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯