ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন

সপ্তম দিনে ৪৩ জনের আপিল মঞ্জুর, নামঞ্জুর ১৮

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৫ সময় , আপডেট সময় : ১৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৫ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।  শুক্রবার (১৬ জানুয়ারি) ছুটির দিনেও আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির  কার্যক্রম চলে ৩টা থেকে ৫টা পর্যন্ত।  আজ ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৪৩ জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৮টি আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে ২১টি। এছাড়া অপেক্ষমাণ রয়ছে ৪টি আবেদন। 


এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯