ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪৮ সময় , আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪৮ সময়

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শুনানি করে প্রসিকিউশন। সেদিন তৎকালীন সরকারের সরাসরি নির্দেশেই ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করা হয় বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। তাদের দাবি, বিদেশে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় এসব কর্মকাণ্ডের নীলনকশা তৈরি করেছিলেন এবং বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন জুনাইদ আহমেদ পলক। এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই দুই মামলায় ৯ আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে।


এছাড়া, মানবতাবিরোধী অপরাধের আরও ৪ মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিসহ ১৮ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় চাইতে পারে প্রসিকিউশন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯